ভারী বৃষ্টি
ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে ব্যাংকক, দুর্যোগকবলিত ঘোষণা
টানা ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। গত ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাতের পর পরিস্থিতি মোকাবিলায় শনিবার শহরটিকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করেছেন ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহান্তে আরও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে।
ময়মনসিংহে ভয়াবহ জলাবদ্ধতা: শিশুর মৃত্যু, চরম দুর্ভোগে নগরবাসী
ময়মনসিংহে চলতি বছরের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ভারী বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি ড্রেন উপচে চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক বাসিন্দা, এরই মধ্যে ঘরে পানি ঢুকে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, ঢল ও জোয়ারে জনজীবন বিপর্যস্ত
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও কর্ণফুলী নদীর জোয়ারের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম নগরী ও আশপাশের উপজেলাগুলোতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টিতে শুক্রবার পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ
টানা ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য ভূমিধসের ঝুঁকি বিবেচনায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ সময় পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ ও দুর্গম এলাকায় পর্যটকদের প্রবেশ ও ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
কক্সবাজারে পাহাড়ধসে আরও একজনের মৃত্যু, এক রাতেই নিহত বেড়ে ৯
কক্সবাজারে টানা অতি ভারী বৃষ্টির মধ্যে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে কক্সবাজার পৌরসভার ছাত্তারের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক পাহাড়ধসে নারী ও শিশুসহ আটজন নিহত হন। এক রাতে জেলায় পাহাড়ধসে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, সারাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে এবং সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।